• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

শহরের লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১৩ জুলাই ২০২৫, ০৭:৫০
অ+
অ-
শহরের লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ে লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত আল-আমিন চাঁদপুুর সদর রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে। সে চাঁদপুর শহরের গনি মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ১০টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল-আমিনের ৭ জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, তদন্ত করা হচ্ছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার আল-আমিনের ৭ জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্যে চাঁদপুর মডেল থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারুল হক/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ