• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

ছাত্রদল নেত্রীকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
১৫ জুলাই ২০২৫, ১৪:১১
অ+
অ-
ছাত্রদল নেত্রীকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ৩০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

উর্মি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।

তার আইনজীবী মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (৭ জুলাই) হাইকোর্টের বেঞ্চ জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। বিচারিক আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত নওরীনকে পুনরায় পড়াশোনায় অংশগ্রহণের সুযোগ দেবে।

জান্নাতুল নওরীন উর্মি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিলাম। অথচ রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে বঞ্চিত করা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তারা আমার অনুরোধ উপেক্ষা করায় আদালতের স্মরণাপন্ন হতে হয়েছে।

বিজ্ঞাপন

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ও ফেসবুকে লেখালেখি করায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উর্মিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেয়। উর্মিকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে তার বাবা থানায় ১৭ মার্চ ২০১৮ সালে সাধারণ ডায়েরি করেন।  ২০২০ সালে ১৪ ই ফ্রেব্রুয়ারি ছাত্রদলের মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় ২০২০ সালের ১ মার্চ তার ওপর হামলা হয়। ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ১১ মার্চ গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে বরিশালের বন্দর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। 

মামলা নং ২৪৮/২১ মামলার অন্য আসামিরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ।

এ ঘটনার পর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ এনে ছাত্রত্ব বাতিল করা হয়েছিল জান্নাতুল নওরীন উর্মির। তবে আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর উপাচার্য বরাবর আবেদন জানান নওরীন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ৩ ডিসেম্বর একটি আইনগত নোটিশ পাঠানো হয়। পরে প্রশাসন ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে। তবে আশ্বাসের পরও তাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মিকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশনার কোনো কাগজ এখনো আমরা পাইনি। পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দ মেহেদী হাসান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল