• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
১৫ জুলাই ২০২৫, ১৬:৪২
অ+
অ-
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কামালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন—রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব ও হেলপার আমির হামজা। পথিমধ্যে কামালদি নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাকচালক শাকিব ও তার হেলপার আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা : রুহুল কবির রিজভী
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের চার আসনে প্রার্থী ঘোষণা 

বিজ্ঞাপন

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাস ও পিকাপের (মিনি ট্রাক) সংঘর্ষের ঘটনায় দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশ আহম্মেদ সোহেল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি