• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২৯ জুলাই ২০২৫, ২০:৩৪
অ+
অ-
বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ঠ নিন্মচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে রয়েছে, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, ইলিশা-লক্ষীপুরের মজুচৌধুরী ঘাটসহ অন্যান্য রুট।

তবে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, ভোলার খেয়াঘাট-ঢাকা, ইলিশা- ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুন্দরবনের রাজা বাড়ছে, মানুষের মৃত্যু কমছে কি?
কোনো প্রটেকশন দিয়ে চাঁদাবাজদের রক্ষা করা যাবে না : সারজিস আলম

জসিম উদ্দিন বলেন, সোমবার দুপুর সোয়া ২টা থেকে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে, সংকেত বাড়লে বাকি রুটেও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হবে।

ভোলা আবহাওয়া অফিসের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলায় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মাছধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মো. খাইরুল ইসলাম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী