• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
৩১ জুলাই ২০২৫, ০৯:০৩
অ+
অ-
ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা কারাগারে

নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী যুবদল সভাপতি শামসুল আরেফিন বাহাদুরকে (৩১) কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

শামসুল আরেফিন বাহাদুর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং একই ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আসলাম মুন্সির বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাহাদুর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। 

বিজ্ঞাপন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শামসুল আরেফিন বাহাদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

হাসিব আল আমিন/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২