• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ককটেলসহ শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
৩১ জুলাই ২০২৫, ১৬:২২
অ+
অ-
ককটেলসহ শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা আটক

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে ১০ পিস ককটেলসহ আলাউদ্দিন বেদন নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

আটককৃত আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। এ সময় ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তিনি একই এলাকার নুরুল ইসলামের জামাতা।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আটককৃত আলাউদ্দিন বেদনকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার