• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই’

জেলা প্রতিনিধি, কুমিল্লা
২ আগস্ট ২০২৫, ০৮:২৫
অ+
অ-
‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই’

বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতায় আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।

বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিয়াবাজার স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জাকারিয়া তাহের আরও বলেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে।  

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, এদেশের মানুষ গত ১৮ বছর ধরে ভোট দিতে পারছে না। পতিত স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে। সেসব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃষ্টি ও উজানের পানিতে ডুবল সাতক্ষীরার তালা, পানিবন্দি ৫ হাজার মানুষ
দরজা খুলে দিলো বাবা, ‘পরিচিত’ বলে ঘরে ঢুকে ছেলেকে হত্যা করল তিন যুবক
যোগদানের ২৩ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়েরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইনঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমীর, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ।

আরিফ আজগর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল