• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
২ আগস্ট ২০২৫, ১৪:২১
অ+
অ-
চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় ফিল্মি স্টাইলে দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে আজমনগর স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত যুবকের নাম মোহাম্মদ সোয়ায়েত (৩০)। তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।  এ ছাড়া তিনি বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাতে স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েতসহ কয়েকজন যুবক গল্প করছিলেন। ওই সময় বদরখালী ফেরিঘাট এলাকা দিয়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি গুলি সোয়ায়েতের কানের পেছনে ঘাড়ে লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিয়ে করতে যাওয়ার পথে বরের মৃত্যু
চতুর্থবার পেছাল তিস্তা সেতুর উদ্বোধনের তারিখ

বিজ্ঞাপন

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ রাতেই থানায় আনা হয়। নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এ গুলি চালালো, সেই রহস্য এখনো জানা যায়নি। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের