• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
২ আগস্ট ২০২৫, ১৮:২৫
অ+
অ-
এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, শাহিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

বিজ্ঞাপন

জহির হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক