বিজ্ঞাপন

ধামরাইয়ে মদপানে দুইজনের মৃত্যু

ধামরাইয়ে মদপানে দুইজনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপান করায় বিপ্লব কুজু (৩০) ও সুধীর (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে ভোরে ধামরাইয়ে কামালপুর আদর্শ গ্রামে তাদের মৃত্য হয়।

নিহত বিপ্লব ও সুধীর ধামরাইয়ের কালামপুর এলাকার আদর্শ গ্রামে আবুল কাশেমের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়।  তারা পেশার জেলে বলে জানা গেছে। 

পুলিশ জানায়,  বুধবার রাতে বিপ্লব ও সুধীর মদপান করেন। এরপর সেই রাতেই তারা উভয়েই অসুস্থ হয়ে যান। পরে তাদের পরিবার বাসায় রেখেই বিপ্লব ও সুধীরের চিকিৎসা করাচ্ছিলেন। পরে আজ ভোরে এক ঘণ্টার ব্যবধানে বিপ্লব ও সুধীরের মৃত্যু হয়। এরপর সকালে পুলিশকে না জানিয়ে মরদেহ গ্রামের বাড়ি রংপুরে পাঠানোর চেষ্টা করে নিহতের পরিবার।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের  এই কর্মকর্তা। 

লোটন আচার্য্য/আরএআর

বিজ্ঞাপন