বিজ্ঞাপন

ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক গোবিন্দ রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে দুজনেই ইঁদুর মারার বিষ খান। পরে স্বজনরা দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবার সূত্রে বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঢাকা পোস্টকে বলেন, দাম্পত্য কলহের জেরে ইঁদুর মারার বিষ খাওয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এএমকে

বিজ্ঞাপন