• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ
হোস্টেলের কক্ষে মিলল ৫ পৃষ্ঠার চিরকুট

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১২ আগস্ট ২০২৫, ১৯:৪৮
অ+
অ-
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হোস্টেলে শরীফা ইয়াসমিন সৌমা (২০) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় তার কক্ষ থেকে ৪ থেকে ৫ পৃষ্ঠার একটি চিরকুট, ইঞ্জেকশন ও সিরিজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে মমেক হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

মৃত শরীফা ইয়াসমিন সৌমা ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনা জেলার খালিশপুর চরের হাট এলাকার বাসিন্দা মো. তায়েদুর রহমানের মেয়ে।

খবরের সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাত্রাতিরিক্ত ইনঞ্জেকশন নেওয়ার কারণে এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন

‘আপনাকে যে বসাইছে তার কলিজা খুলিয়ালামু, আপনার কলিজাও খুলবো’
৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

ঘটনার বিষয়ে মুখ খুলছেন না শরীফা ইয়াসমিনের সহপাঠীরা। তাদের জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

বিজ্ঞাপন

মৃতের বড় ভাই প্রকৌশলী মো. মাহাবুবুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমার বোন হোস্টেলে থেকে এমবিবিএস পড়ছিল। কিন্তু কেন তার এই মৃত্যু আমরা কিছুই জানি না, বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

তবে মৃত শরীফা ইয়াসমিন সৌমা সুসাইডনোটে কী লিখেছেন, তা এখনো জানা যায়নি। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. শফিক উদ্দিন।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের