• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসুনামগঞ্জ
১৫ আগস্ট ২০২৫, ১৫:২৬
অ+
অ-
টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে শিশু নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম মিয়া (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫-১৬ জনের একটি পরিবার-পরিজন নিয়ে তাহিরপুর থানা ঘাটে আসেন তারা। এরপর লালন তরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে ওঠে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন। ওয়াচ টাওয়ারের পথে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম। সঙ্গে সঙ্গে তার বাবা কবির হোসেন পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শিশুটিকে আর খুঁজে পাননি।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শিশুর বাবা কবির হোসেন বলেন, আমার একমাত্র সন্তানকে নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছিলাম। হঠাৎ পানিতে পড়ে গেলে আমি সঙ্গে সঙ্গেই লাফিয়ে পড়ি, কিন্তু তাকে আর বাঁচাতে পারিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

তামিম রায়হান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত