• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

‘ছেলেটা আমার বাড়ি আসল ঠিকই, কিন্তু লাশ হইয়া’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
২০ আগস্ট ২০২৫, ১৯:১৫
অ+
অ-
‘ছেলেটা আমার বাড়ি আসল ঠিকই, কিন্তু লাশ হইয়া’

‘দুর্ঘটনার আগের দিনই বাপজান ক্যইছিল, এ মাসেই বাড়ি আসব। কপাল দ্যাখো, ছেলেটা আমার বাড়ি আসল ঠিকই, কিন্তু লাশ হইয়া। সড়ক আমার ছেলেরে ক্যাইরা নিলো, আমার তিন কলিজার টুকরারে কাইরা নিলো। এখন আমারে মা বলে ডাকব কে রে? দাদি মা বলে ছুটে আসব কে? আল্লারে! আমার সংসারের সব সুখ শেষ হয়ে গেল।’ কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বিলাপ করছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের আলেকজান বেগম।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারান তার ছেলে আনোয়ার হোসেন (৩৩), আনোয়ারের স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছরের কন্যা আন্নি খাতুন। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো মুকিমপুর গ্রাম।

আনোয়ারের বাবা খলিল হোসেন বারবার বিলাপ করে বলেন, আমার ছেলে সংসারটা নিয়ে কত স্বপ্ন দেখতো। এখন আমাকে কে বাবা বলে ডাকবে? আর আমার ফুটফুটে নাতনিও দাদা বলে ছুটে আসবে না। সংসারের ভরসা ছিল আনোয়ার, সেই ভরসা এক নিমিষেই শেষ হয়ে গেল। কথা বলতে বলতে তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহে আরএফএল কোম্পানিতে চাকরি করতেন আনোয়ার। মঙ্গলবার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি আশুলিয়ায় যাওয়ার জন্য অটোরিকশায় রওনা হন তিনি। পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আন্নি। গুরুতর আহত আনোয়ার ও আঁখিকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
রাজবাড়ী সদর হাসপাতালে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ প্রথমে ঢাকার আশুলিয়ায় নেওয়া হয়। রাতে সেখানে জানাজা শেষে ভোরে গ্রামের বাড়ি মুকিমপুরে আনা হয়। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রামের কবরস্থানে তিনজনকে পাশাপাশি দাফন করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা গাজীপুরের বাসন থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর