• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

চারদিন পর ফিরে যাওয়ার কথা ছিল কুয়েত প্রবাসীর, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২২ আগস্ট ২০২৫, ০৭:৩৪
অ+
অ-
চারদিন পর ফিরে যাওয়ার কথা ছিল কুয়েত প্রবাসীর, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আর মাত্র চারদিন পরই আবার কুয়েতে উড়াল দেওয়ার কথা ছিল তার। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সবাইকে বিদায় জানিয়ে নতুন করে স্বপ্ন বুনতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই লাশ হয়ে ফিরলেন মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এই প্রবাসী। মুহূর্তেই থমকে যায় এক পরিবারের স্বপ্ন, এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সাইফুল ইসলাম একই বাড়ির আলী আকবরের ছেলে। একজন স্বপ্নবান প্রবাসীর অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক।

জানা যায়, প্রায় ৫-৬ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য তিনি কুয়েত পাড়ি জমান। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ২৫ আগস্ট তার আবার সৌদি আরব ফেরার ফ্লাইট ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে স্বপ্নভঙ্গ হলো তার।

বিজ্ঞাপন

চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন সাইফুল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।  

হাসিব আল আমিন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার