• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

পকেট ভরার জন্য রাজনীতি করতে চাইলে বিএনপি থেকে বিদায় : এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
২৪ আগস্ট ২০২৫, ২১:৫৯
অ+
অ-
পকেট ভরার জন্য রাজনীতি করতে চাইলে বিএনপি থেকে বিদায় : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করছি সম্মান এবং সেবাকে অগ্রাধিকার দিয়ে। যিনি রাজনীতি করেন, তিনি রাজনীতি করতে গেলে ত্যাগ শিকারও করেন, ত্যাগ শিকার করতে হবে। পকেট ভরার জন্য কেউ যদি রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।

বিজ্ঞাপন

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন। জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলো তারেক রহমান করবেন। তিনি লন্ডনে বসে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে আমাদের মাঝে আসবেন। আমরা তার অপেক্ষায় আছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। যদিও খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসবেন। একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে- এ নিয়ে তিনি প্ল্যান করছেন। অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়েও তিনি প্ল্যান করছেন। আমরা যদি অপরাধ এবং দুর্নীতি কন্ট্রোল করতে না পারি, তাহলে হাসিনা যেমন দুর্নীতি কন্ট্রোল করতে পারেনি, অনেকে তখন বলবে এ কাজতো বিএনপিও করতে পারে না। এজন্য তারেক রহমান ১৮০ দিনের প্ল্যান নিয়েছেন এবং ৩৬৫ দিনের প্ল্যান নিচ্ছেন।

বিজ্ঞাপন

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম। 

হাসান মাহমুদ শাকিল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী