• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো অর্ধগলিত মরদেহ

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী)
২৭ আগস্ট ২০২৫, ০৭:২৬
অ+
অ-
কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো অর্ধগলিত মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে চারদিনের ব্যবধানে আবারো ভেসে এসেছে অর্ধগলিত এক মরদেহ। সৈকতের চরধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চরধূলাসার এলাকা থেকে কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি আমরা। উদ্ধারের পর মরদেহটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। 

স্থানীয় জেলে জালাল ফকির জানান, সাগর থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম, ঠিক তখনই দেখি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি মরদেহ ভাসছে। কাছাকাছি গিয়ে দেখি মাথায় কোনো চামড়া নেই, পুরো কংকাল হয়ে গেছে এবং শরীরের অধিকাংশ জায়গা থেকে মাংস হারিয়ে গেছে। সেঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি নিশ্চিত করি।  

বিজ্ঞাপন

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মরদেহটি কয়েকদিন আগে ঝড়ের কবলে পড়ে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে।

এসএম আলমাস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার