• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৩
অ+
অ-
নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর একই পরিবারের দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুরা হলো বিবি ফাতেমা (৭) ও জোবায়েদা (৪)। তারা সম্পর্কে খালাতো বোন।

বিজ্ঞাপন

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হজু পাটোয়ারি বাড়ির সামনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এর আগে, বিকেল ৫টার পর থেকে তারা নিখোঁজ ছিল।

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো অর্ধগলিত মরদেহ
বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নিহত বিবি ফাতেমা ওই বাড়ির মো. শাকিলের মেয়ে এবং জোবায়েদা মো. হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। সন্ধ্যা নেমে এলেও তারা ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সোয়া ১০টার দিকে প্রথমে ফাতেমার মরদেহ পুকুরে ভেসে ওঠে। স্বজনরা তাকে উদ্ধার করার পর অন্য শিশুটির খোঁজে পুকুরে নামলে জোবায়েদার মরদেহ ডুবন্ত অবস্থায় খুঁজে পান।

দৌলতখান থানার উপ-পুলিশ পরিদর্শক মাইনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মো.খাইরুল ইসলাম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারশিশুপুলিশসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ