• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফেনীতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩
অ+
অ-
ফেনীতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ 

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট ও সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মৃত আবু ইউছুপের ছেলে আহমেদ শরীফ (৩৮) ও ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুরের মো. মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট এলাকায় চট্টগ্রামমুখী লেনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহমেদ শরীফ (৩৮) গুরুতর আহত হয়৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাজিলপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ৪০
পিরোজপুরে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে জামায়াত-শিবির শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশের ঝোপে একটি সিএনজি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত সিএনজি অটোরিকশা চালক ইব্রাহিম লালপুল এলাকা থেকে সিএনজিতে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

তারেক চৌধুরী/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত