• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫
অ+
অ-
টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উখিয়ার কুতুপালং এ/১ ক্যাম্পের রোহিঙ্গা নারী ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট হাবিবপাড়ায় হাসিনার মায়ের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও সহযোগী মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ইফতিয়াজ নুর নিশান/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী