• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

সখীপুরে নারীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬
অ+
অ-
সখীপুরে নারীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে প্রেমিক রশিদ ও তার পরিবারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী নারীর বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলা হওয়ার পরপরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রশিদ (২২), তার বাবা আব্বাস আলী (৪৫) ও মা চন্দ্র ভানু (৪০)।

গত বৃহস্পতিবার দুপুরে রোজিনা স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ, তার বাবা ও অন্যরা মিলে তাকে গাছে বেঁধে মারধর করেন। এতে রোজিনা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনা (৩০) ও রশিদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়েও হয় তাদের। তবে বিয়ের পর রশিদ রোজিনাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানান তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরিফুল ইসলাম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারমামলাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১