• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল 
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
অ+
অ-
টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে পেছন থেকে সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এ সময় ফরহাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মতিয়ার পালিয়ে যান। স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের উপপরিচালক অনিশেষ ভৌমিক জানিয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ মর্গে রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন