• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩
অ+
অ-
কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ

আসন্ন দুর্গাপূজার দীর্ঘ ছুটিকে সামনে রেখে কক্সবাজারে কার্যত শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে বিপুলসংখ্যক পর্যটক ভিড় করছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে।

বিজ্ঞাপন

আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হবে বলে আশা করছে পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বাড়তি তৎপরতা চোখে পড়ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতেও সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে টহল দিতে দেখা গেছে ট্যুরিস্ট পুলিশকে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকাপোস্টকে বলেন, কক্সবাজারে এখন উৎসবের আমেজ। পূজার ছুটিতে এবার লাখো পর্যটক আসবেন এখানে। আমরা আমাদের কাজ করছি যেন পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে মধ্যরাতেও কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন অপরাধীদের কারণে পর্যটকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখছি।

বিজ্ঞাপন

এদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিলো বিশ্ব পর্যটন দিবস। দিনটিতে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় র‍্যালী।

পরে আলোচনায় সভায় জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, পর্যটনের সঙ্গে এ জেলার সব মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। আমরা সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিন উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে কীভাবে আরো টেকসই ও পরিবেশবান্ধব করা যায় সে লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

ইফতিয়াজ নুর নিশান/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সমুদ্র সৈকতপুলিশদুর্গাপূজা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি