• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা, বিএনপি কর্মী গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
অ+
অ-
কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা, বিএনপি কর্মী গ্রেপ্তার 

বরিশালের আলোচিত কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি  বিএনপি কর্মী তুহিন হাওলাদারকে (৫০) ভোলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত তুহিন হাওলাদার বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হকের ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী বলেও জানায় র‍্যাব।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। 

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি তুহিন হাওলাদারকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,গ্রেপ্তার তুহিন হাওলাদারসহ মামলার এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের সাথে নিহত আব্দুল লতিফের চলমান রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা আব্দুল লতিফকে লাথি, ঘুষি এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে অন্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। অন্ডকোষে আঘাতের ফলে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। 

আসামি তুহিন হাওলাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 

খাইরুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারহত্যাবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন