• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

প্রতিমা বিসর্জনের বহরে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
৩ অক্টোবর ২০২৫, ০৮:০৯
অ+
অ-
প্রতিমা বিসর্জনের বহরে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

খুলনায় প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বহরে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এলপিজি গ্যাস পাম্পের সন্নিকটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমিনুল ইসলাম (৩৬), আনসার সদস্য তামিম (২৫), গ্রাম পুলিশের চৌকিদার ওয়াদুদ শেখ (৪০), পূজারি সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় মন্ডল(৩৪)। এদের মধ্যে গ্রাম পুলিশ ওয়াদুদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গতকাল রাত ১০টার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বহর রূপসা নদীর দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশদুর্গাপূজা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় ছেলেসহ পরিদর্শক আহতচালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে