• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

দাগনভূঞায় বাস দুর্ঘটনায় নিহত ৩, চালকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৪ অক্টোবর ২০২৫, ০১:৫৮
অ+
অ-
দাগনভূঞায় বাস দুর্ঘটনায় নিহত ৩, চালকের বিরুদ্ধে মামলা

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) নিহত শামীমা আরার ছেলে নাফসি আল হাসান দাগনভূঞা থানায় মামলাটি দায়ের করেন। এতে সুগন্ধা পরিবহনের বাসচালক মো. ফরিদকে একমাত্র আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগের দিন, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারের কাছে লাকি রোডের মুখে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকার শহিদ উল্যাহর স্ত্রী শামীমা আরা (৫০), দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মোহাম্মদ শ্রাবণ (২০) এবং দক্ষিণ বারাহী গোবিন্দ এলাকার মো. শাহিদুলের মেয়ে ছামিরা (১৫)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ফেনীর মহিপাল থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে একটি দোকানের ওপর পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মধ্যে একজনের ছেলে থানায় মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তারেক চৌধুরী/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাসড়ক দুর্ঘটনাপুলিশমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত