• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
৫ অক্টোবর ২০২৫, ১৮:০৪
অ+
অ-
অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে অতিরিক্ত মদপানে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে । রোববার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের বাসিন্দা। দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিলেন।

তরুণীর নানা জানান, গত ২৯ সেপ্টেম্বর তার নাতনী তাদের বাড়ীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসেন। দশমীর দিন বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হন এবং মদপান করে বাড়িতে ফেরেন।

এরপর রাতে তার নাতনী অসুস্থ হয়ে পড়লে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ্যবোধ করলে ডাক্তার তাকে রিলিজ দেন। পরবর্তীতে তিনি আবারো অসুস্থ হয়ে পড়লে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জরুরী বিবেচনায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান তিনি।

বিজ্ঞাপন

শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। মদ বিক্রেতাকে পুলিশ আটকের জন্য চেষ্টা করছে।

আব্দুল্লাহ আল মামুন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুমাদকদুর্গাপূজাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা