• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

চাঁদপুরের হাইমচরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৮
অ+
অ-
চাঁদপুরের হাইমচরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারে একটি ভাতের হোটেলে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার মোল্লা কান্দির রেহান উদ্দিন গাজীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, হোটেলের ফ্রিজের নিচে অবস্থানরত একটি বিষধর সাপের দংশনের শিকার হন সোহেল গাজী। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল গাজীর বড় ভাই বুলু গাজী জানান, দেড় মাস আগে সোহেল সৌদি আরব থেকে দেশে ফেরেন। সৌদি আরবে থাকাকালীন তিন মাস আগে মোবাইলের মাধ্যমে তিনি এলাকার একটি মেয়েকে বিয়ে করেন। আমার ছোট ভাই বাড়ির সকল কাজে সহযোগিতা করতো। আজ সকালে আমাদের পালন করা গরুর দুধ দোকানে দিতে গিয়েই সাপের কামড়ে মৃত্যুবরণ করলো। 

আরও পড়ুন

বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক, রংপুর-গাইবান্ধায় অনুসন্ধান দল
‘নির্বাচনী দায়িত্ব পালনকালে জনগণের আস্থা অর্জনই আমাদের সফলতা’
১৭১ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

বিজ্ঞাপন

হাইমচর থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আনোয়ারুল হক/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাপমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য