• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

‘বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ, গ্যাসের কথা ভুলে যান’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া 
৮ অক্টোবর ২০২৫, ২০:৪২
অ+
অ-
‘বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ, গ্যাসের কথা ভুলে যান’

দেশে গ্যাস সংকটের বাস্তবতা তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পাইপলাইনের মাধ্যমে বাসা-বাড়িতে আর কোনো দিন গ্যাস সরবরাহ করা হবে না।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ। গ্যাসের কথা ভুলে যান। এখন আমাদের নিজস্ব গ্যাস মজুত কমে গেছে। বর্তমানে আমরা বিদেশ থেকে ৬০-৬৫ টাকা প্রতি ইউনিট দরে গ্যাস আমদানি করি। এত ব্যয়বহুল গ্যাস দিয়ে বাসাবাড়িতে সরবরাহ করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে সীমিত আকারে পাইপলাইনের গ্যাস দেওয়া হবে। কিন্তু গৃহস্থালি পর্যায়ে সিলিন্ডার গ্যাসকেই এখন থেকে বিকল্প হিসেবে গ্রহণ করতে হবে। মানুষকে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হয়ে যেতে হবে। আমরা এলপিজির সরবরাহ সহজ ও নিরাপদ করতে কাজ করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা
তীব্র যানজটে বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন সড়ক উপদেষ্টা
যানজটে আটকে মোটরসাইকেলে উপদেষ্টা, দায়ী করলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে

এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগকে সড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মাজহারুল করিম অভি/এমএএস

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত