• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

৭২ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
১২ অক্টোবর ২০২৫, ১৭:১৬
অ+
অ-
৭২ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ রুবেল মিয়ার তৃতীয় শ্রেণি পড়ুয়া জাকিয়া খাতুন (৯) মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত বিষয়টি করেন। 

অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। 

বিজ্ঞাপন

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  

মমিনুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু