• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুষ্টিয়া

কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুষ্টিয়া
১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৩
অ+
অ-
কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে প্রবেশের আগে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়াগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে থেমে যাওয়ার সাথে সাথে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা রেলকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

গণভোটের সময় নিয়ে নিজ অবস্থানে অনড় বিএনপি-জামায়াত-এনসিপি
সীমান্তে পড়েছিল মালিকবিহীন কোটি টাকার ভারতীয় ইয়াবা, জব্দ করল বিজিবি

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আমরা পৌঁছানোর আগেই ট্রেনের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

বিজ্ঞাপন

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার রাজীব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। ভেড়ামারা স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যে থেমে যায় ট্রেন। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ২ নম্বর ডাউন লাইনটি ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর আপ লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এনে প্রায় তিন ঘণ্টা পর ৮টা ২০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া ট্রেনটি ভেড়ামারা স্টেশন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

রাজু আহমেদ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ