• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

ইলিশ কেনায় ৫ জনকে গুনতে হলো জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
১৩ অক্টোবর ২০২৫, ১৫:২৯
অ+
অ-
ইলিশ কেনায় ৫ জনকে গুনতে হলো জরিমানা

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় পাঁচ ক্রেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সকালে জাজিরা উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা করে তাদের মাছসহ আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ নদীতে ইলিশমাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে বহাল থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল।

বিজ্ঞাপন

তাদের ঠেকাতে সোমবার সকালে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকা থেকে ২০ কেজি ইলিশ মাছসহ ৫ জন ক্রেতাকে আটক করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। তবে তাদের কিছু জাল নদীর পাড় থেকে জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া আটককৃতদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়কালে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ, দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নয়ন দাস/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা