• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বিজয় : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৪
অ+
অ-
জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বিজয় : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের জুলাইয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ তাড়িয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন এনসিপির এই নেতা।

গণসংযোগ চলাকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, কারও সঙ্গে করমর্দন করেন, আবার কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে শোনেন সাধারণ মানুষের কথা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে তৃণমূলের মানুষের আশা-আকাঙ্ক্ষা জানতে তিনি এই গণসংযোগ চালাচ্ছেন। এর আগেও আখতার হোসেন নিজ এলাকায় দুই শতাধিক ভ্যান নিয়ে গণসংযোগ করেছেন।

গণসংযোগে তিনি বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত। এই বঞ্চনার হাত থেকে কাউনিয়া-পীরগাছা এলাকাও রক্ষা পায়নি। গত ১৬ বছর ধরে যে উন্নয়নের কথা শুনেছি, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন এখানে হয়নি। আগামী নির্বাচনে এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপিকে ও আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। মানুষ মুখিয়ে আছে, তারা তাদের যোগ্য প্রার্থীকে জয়ী করতে চায়। গণসংযোগে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি, নির্বাচনে ভালো কিছু হবে।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

ওয়ার্কশপের কাজ ছেড়ে এখন কন্টেন্ট ক্রিয়েটর, লাখ টাকা আয় হৃদয়ের
মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭০ নেতাকর্মী
সুনামগঞ্জে নদীর পাড়ে ময়লার স্তূপ, ঝুঁকিতে জলজ জীবন-প্রাকৃতিক সৌন্দর্য

এদিকে, সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হওয়ায়, বাদ মাগরিব হারাগাছ মেনাজ বাজারের ঐতিহাসিক সানাই মার্কেটের পথসভায় আখতার হোসেনকে সংবর্ধনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপি ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরাও নানাভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ফরহাদুজ্জামান ফারুক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ