• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

৪৩ বছর পর জমি বুঝে পেলেন প্রকৃত মালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর 
১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
অ+
অ-
৪৩ বছর পর জমি বুঝে পেলেন প্রকৃত মালিক

লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর পর বেদখলীয় প্রায় সাড়ে ৩ একর জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন প্রকৃত মালিক। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী ঢাকঢোল পিটিয়ে জমির মালিক বাহার পাটোয়ারীকে জমি বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। 

বিজ্ঞাপন

রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করে। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে।

আদালত সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতাংশ জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফরা বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফদেরকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

বিজ্ঞাপন

জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, ৪৩ বছর পর আদালতের সহায়তায় জমি ফিরে পেয়েছি। এ জমির জন্য আমার দাদা আইয়ুব আলী ও জেঠা লনি মিয়া হত্যার শিকার হন। তখন ছয়টি গরুও হত্যা করা হয়। এখন ন্যায় বিচার পেয়ে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।

জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ শাকিল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল