• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

দেড় হাজার টাকায় পাখির বাসাও হয় না, শিক্ষকের বাসা হবে কীভাবে?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
১৩ অক্টোবর ২০২৫, ২০:০৩
অ+
অ-
দেড় হাজার টাকায় পাখির বাসাও হয় না, শিক্ষকের বাসা হবে কীভাবে?

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে ‘শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যশোর’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিতে হামলা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। জাতি গড়ার কারিগরদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। শিক্ষকতাকে আমরা মহান পেশা হিসেবে বিবেচনা করলেও দুঃখজনকভাবে এই পেশার মানুষরা আজও তাদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের বারবার রুটিরুজির জন্য রাস্তায় নামতে হচ্ছে এটা আমাদের জাতির জন্য খুবই বেদনাদায়ক ও লজ্জাজনক।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষকেরা যখনই ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামেন, তখনই তাদের ওপর পুলিশ দিয়ে হামলা চালানো হয়। এটা সরকারের দায়িত্ব এ ধরনের ন্যাক্কারজনক হামলা বন্ধ করা। একজন শিক্ষক অবসরের ভাতা পেতে ৫ থেকে ১০ বছর অপেক্ষা করেন যখন অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই তা হাতে পান না। লজ্জাজনক হলেও সত্য, শিক্ষকদের পরিবার চালাতে টিউশনি করতে হয়। এই অবস্থা পরিবর্তন করা জরুরি। শিক্ষকদের ন্যায্য দাবিগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে।

আরও পড়ুন

তালাবদ্ধ দোকান থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
দেড় হাজার কোটি টাকার গ্যাস প্রকল্প, গ্যাস মেলেনি দুই বছরেও
বিহারী শিশুদের শিক্ষার বাতিঘর শিক্ষক জয়নাল আবেদীন

বিজ্ঞাপন

বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু বলেন, সরকার জাতি গড়ার কারিগরদের বাসা ভাড়া বাবদ মাত্র দেড় হাজার টাকা নির্ধারণ করেছে। এই টাকায় তো একটি পাখির বাসাও হয় না, সেখানে একজন শিক্ষক কীভাবে বাসা ভাড়া নেবেন? এটা আসলে শিক্ষকদের সঙ্গে সরাসরি তামাশা। আমরা মনে করি, দাবি আদায়ের আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকার বারবার বলপ্রয়োগ করে এই আন্দোলন দমন করতে চাইছে যা একটি নিখাদ স্বৈরাচারী মানসিকতার প্রকাশ। এই সংস্কৃতি এখনই বন্ধ করতে হবে।

বক্তারা বলেন, শিক্ষকদের ওপর হামলার এই ঘটনা কোনো সচেতন নাগরিক মেনে নিতে পারে না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শিক্ষকদের ন্যায্য দাবিগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক হাসিনুর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু শিল্পী, সহকারী শিক্ষক খান জাহান আলী শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, ছাত্র নেতা ইমরান খান প্রমুখ।

বিজ্ঞাপন

রেজওয়ান বাপ্পী/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মানববন্ধনশিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

পাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই

ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদপাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি