• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহে হুবহু সংবাদ ছাপার অভিযোগে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১৩ অক্টোবর ২০২৫, ২০:২৯
অ+
অ-
ময়মনসিংহে হুবহু সংবাদ ছাপার অভিযোগে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। হুবহু সংবাদ ও ছবি ছাপা এবং ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গণমাধ্যম মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এই তথ্য নিশ্চিত করেন।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষানের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

এর আগে, গত বৃহস্পতিবার এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশকদের চিঠি পাঠায়।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ওই ১১টি দৈনিকের ২য় ও ৩য় পাতায় হুবহু একই সংবাদ ও ছবি ছাপা হয়েছে। এ ছাড়া, উক্ত সংখ্যাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এ বিষয়ে গত ১৬ এপ্রিল মোট ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন

শামুক খুঁজে জীবন চলে তাদের
৪৩ বছর পর জমি বুঝে পেলেন প্রকৃত মালিক
হতাশায় এনসিপি নেতার পদত্যাগ

পরে ২১ এপ্রিল পাঠানো জবাবে প্রকাশক ও সম্পাদকরা ঘটনার দায় স্বীকার করেন এবং বিষয়টিকে বাহ্যিক ছাপাখানার দায়িত্বজ্ঞানহীনতা ও নিজস্ব ছাপাখানার ত্রুটির কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে ব্যাখ্যা দেন। তবে প্রশাসন তাদের জবাবকে গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত বলে মনে করেনি।

বিজ্ঞাপন

পরবর্তীতে, ১৮ মে জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তে নিশ্চিত করেন যে, সংশ্লিষ্ট ১১টি পত্রিকা অনুমোদিত ছাপাখানায় মুদ্রিত হয়নি। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন লঙ্ঘন করে। ফলে আইনানুযায়ী এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, ৩০ মার্চ এবং ৭ থেকে ১০ ও ১২, ১৩ এপ্রিল প্রকাশিত সংখ্যাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই প্রতিবেদন ছাপানো হয়। এটি ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়ায় ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমান উল্লাহ আকন্দ/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’