• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

সাতক্ষীরায় ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১৩ অক্টোবর ২০২৫, ২২:৪৬
অ+
অ-
সাতক্ষীরায় ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক এবং তিনটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ভারতীয় খৈল বোঝাই একটি ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে উন্নতমানের ভারতীয় পোশাক ও মাদকদ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে।

তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ভোমরা স্থলবন্দর ১ নম্বর গেটের কাছে অবস্থান নেয়। সন্ধ্যায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে সেটিকে থামাতে বলা হয়। তবে চালক নির্দেশনা উপেক্ষা করে ট্রাকটি দ্রুত কাস্টমস পার্কিংয়ের দিকে চালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষ ধীরে ধীরে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : সারজিস
শারমিনের সয়াফুড এখন বিদেশেও জনপ্রিয়
যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোরিকশা চালকদের মিষ্টি বিতরণ

বিজিবি সদস্যরা ট্রাকটির পিছু নিয়ে কাস্টমস এলাকায় পৌঁছায় এবং দেখতে পান, ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি দুটি ট্রাকে স্থানান্তর করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় ও বাংলাদেশি ট্রাকচালক, হেলপার এবং শ্রমিকরা পালিয়ে যায়।

পরে বিজিবি ট্রাকগুলো তল্লাশি করে বিভিন্ন পণ্য জব্দ করে।  জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ি ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ি ২ হাজার ১০০ পিস, অতি উন্নতমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক ১টি এবং বাংলাদেশি ট্রাক ২টি। বিজিবির মতে এসব মালামাল ও যানবাহনের মোট মূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, আটককৃত চোরাচালান পণ্য, মাদক এবং ট্রাকগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

ইব্রাহিম খলিল/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত