• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১৪ অক্টোবর ২০২৫, ০১:১৩
অ+
অ-
টাঙ্গাইলে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, বিএনপি নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরও পড়ুন

নববধূ ধর্ষণের পর মোজাম্মেল বলেন— তুচ্ছ বিষয়, বঙ্গবন্ধুকে জড়াতে চাই না
‘গ্রেপ্তারের ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়’ 

বিজ্ঞাপন

সোমবার রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার জেলা বিএনপি দল থেকে বহিষ্কার করে। এরপর থেকে ইসমাইল পলাতক ছিলেন।

কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনাটি ব্যাপক আলোচনা হলে র‌্যাব তদন্ত শুরু করে। পরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

আরিফুল ইসলাম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিগ্রেফতাররাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ