• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

জালিয়াতির অভিযোগে ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৯
অ+
অ-
জালিয়াতির অভিযোগে ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ভূমি অধিগ্রহণের অর্থ অবৈধভাবে তুলে নিতে সহায়তার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমাসহ ৪ সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম অভিযোগ করেছেন, প্রায় ২ কোটি টাকার চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন অভিযুক্তরা।

মামলার আবেদনের নথিতে উল্লেখ করা হয়েছে, আদালতের আদেশ অমান্য করে অভিযুক্ত কর্মকর্তারা একটি দালাল চক্রের মাধ্যমে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনে সহযোগিতা করেন। দালাল চক্রটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চেক ইস্যু করে প্রায় ২ কোটি টাকা উত্তোলন করে, যেখানে সরকারি কর্মকর্তাদের সহায়তা ছিল বলে অভিযোগে বলা হয়েছে।

আরও পড়ুন

ময়মনসিংহে হুবহু সংবাদ ছাপার অভিযোগে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি
মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশের ৩২ কিমি যেন মৃত্যুফাঁদ

বিজ্ঞাপন

মামলায় বিমল চাকমা ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা (৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান (২৭) ও ইয়াছিন আরফাত (৩০)।

আইনজীবীদের মতে, যেহেতু মামলাটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দায়ের হয়েছে, এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইফতিয়াজ নুর নিশান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাউপজেলা নির্বাহী কর্মকর্তা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা