• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
১৪ অক্টোবর ২০২৫, ১৮:১৩
অ+
অ-
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিএনপির উভয় পক্ষ দাবি করেছে, এটি রাজনৈতিক সংঘর্ষ নয় বরং স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে আমিনুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার সকালে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৪ জন আহত হন।

আরও পড়ুন

ট্রেনের অনলাইন টিকিট সিন্ডিকেটের খোঁজে মাঠে সিলেটের ডিসি
সরকারি জমি মাপজোখে বাধা ও মারধর, যুবদল নেতার কারাদণ্ড
জালিয়াতির অভিযোগে ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের মধ্যে অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন বলেন, পূর্বের একটি ঘটনা থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত। আহতদের মধ্যে আমার কর্মী ও সমর্থক থাকলেও এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের ফলাফল।

সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, স্থানীয় একটি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞাপন

আশিক আলী/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংঘর্ষপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান