• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
১৬ অক্টোবর ২০২৫, ১৬:০০
অ+
অ-
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পেছনে কোনো লোকই নাই। তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে, বলেন? তারা করছে, একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়। তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপস করবো না। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফা সংস্কারের প্রস্তাব করেছে। সরকার যা এখন করছে। কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে? সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল
আমরা নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করতে বলেছি

মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রেদওয়ান মিলন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত