• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১৯ অক্টোবর ২০২৫, ১৬:২৮
অ+
অ-
দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ইকবাল হোসেন নামে এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।  

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। সাদ্দাম ও ইকবাল সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন। তার স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। রমজান আলী ঢাকায় থাকার সুযোগে তার চাচাত ভাই সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান সোহলী আক্তার। ৪/৫ দিন আগে রমজান আলীর স্ত্রী সোহেলী আক্তার ও সাদ্দামকে একত্রে দেখে ফেলে রমজানের বড় ভাই বাবুল মিয়ার ছেলে ইকবাল। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হয়ে যায়। এ নিয়ে সাদ্দাম ও ইকবালের মাঝে ঝগড়ার হয়।

বিজ্ঞাপন

ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের সঙ্গে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করে। এতে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আহত হয় আরও ৩ জন। এ ঘটনায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থল পরিদর্শন করে।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, পরকিয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আমান উল্লাহ আকন্দ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত