• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

অভিযানের খবরে বন্ধ করে পালানোয় ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
১৯ অক্টোবর ২০২৫, ১৯:০৮
অ+
অ-
অভিযানের খবরে বন্ধ করে পালানোয় ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

‎পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

রোববার (১৯ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে বন্ধ করে চলে যাওয়ায় ৬ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন আদালত। এছাড়া দুই বেসরকারি হাসপাতাল ও ৫ ডায়াগনস্টিক সেন্টারকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎জানা যায়, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস ইসলাম প্রিন্সের উপস্থিতিতে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের প্রমাণ পাওয়ায় পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, সৌদি প্রবাসী হাসপাতালের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ন ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত।

এসময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় ওই ৬ প্রতিষ্ঠান সিলগালা করে দেন আদালত।
‎
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় যেকোনো অনিয়ম বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।

‎শাফিউল মিল্লাত/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

সিরাজগঞ্জে পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানী’ দাবি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানী’ দাবি, গ্রেপ্তার ৩

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান