• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

তিতাসের অভিযানে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ কারখানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
১৯ অক্টোবর ২০২৫, ২২:১৪
অ+
অ-
তিতাসের অভিযানে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ কারখানা

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে ৫০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তিনটি চুনা কারখানা (চুন তৈরির কারখানা) ভেঙে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান। অভিযানে পেট্রোবাংলার একটি দলও অংশ নেয়।

আরও পড়ুন

সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষ, দুই নেত্রীর কার্যক্রম স্থগিত
ইসলামপুরের তিনটি পরিবারের সঙ্গে মেশে না প্রতিবেশীরা
শেরপুর পোস্ট অফিসের জাল নোট চক্রের ২ জন গ্রেপ্তার

তিতাস কর্তৃপক্ষ জানায়, বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকায় একটি চুনা কারখানা, কেওডালায় পাশা ইলেকট্রনিকস কারখানা এবং সোনারগাঁর মিরেরটেক এলাকায় একটি চুনা কারখানায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধ বিতরণ লাইনের মূল সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন (কিলিং) করে দেওয়া হয়। কারখানা ভাঙতে এক্সকাভেটর ব্যবহার করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মীমরাজ হোসেন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান