• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭
অ+
অ-
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে তারা দুইজন বন্ধু।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় জেলা যুবদল সভাপতি-সম্পাদককে শোকজ
দেশের ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকাদানের কর্মযজ্ঞ চলছে  

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ব. ম শামীম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে