• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
২১ অক্টোবর ২০২৫, ১৭:২৭
অ+
অ-
র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, একটি কাভার্ডভ্যান ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে সোনালি মুরগিবোঝাই করে ফরিদপুরে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ভোর ৪টার দিকে পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‌্যাবের পোশাক পরিহিত ১৪ জন গাড়িটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে দেই। পরে তারা র‍্যাব পরিচয় দিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপারসহ তিনজনের হাত ও মুখ বেঁধে ফেলে।

এরপর একটি প্রাইভেটকারে উঠিয়ে তাদের তিনজনকে রাজবাড়ীর দিকে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় মুরগিবোঝাই কাভার্ডভ্যানটিও। পরে অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায় ওই ডাকাতচক্র।

কাভার্ডভ্যানের মালিকের ভাই জিসান বলেন, সোনালি মুরগিভর্তি একটি কাভার্ডভ্যান ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে কুষ্টিয়া হয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়িতে চালক সবুজ ও তার দুইজন সহযোগী রাকিব ও নাঈম ছিল।কুষ্টিয়া থেকে পাংশার মৈশালা পৌঁছালে আমাদের গাড়ি সিগন্যাল দেয় র‌্যাবের পোশাক পরা ১৪ জন ব্যক্তি। সিগন্যাল মান্য করে আমাদের চালক গাড়ি থামিয়ে দেয়। এরপর তাদের জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। তাদের জিম্মি করে মুরগিভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।গাড়িসহ ৫ লাখ ১০ হাজার টাকার মুরগি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ফরিদপুর র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা অংশে একটি ডাকাতির ঘটনা আমরা শুনেছি। প্রাথমিকভাবে শুনেছি, র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদের টিমের সদস্যরা সেখানে কাজ করছেন।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার