• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচুয়াডাঙ্গা
২১ অক্টোবর ২০২৫, ১৮:২৭
অ+
অ-
চুয়াডাঙ্গায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ভাদু বিশ্বাসের দুই ছেলে বজলুর রহমান (৭০) ও শাহাজান আলী (৫৬), বজলুর রহমানের দুই ছেলে রকিবুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২), রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন (৩০)। আহতদের মধ্যে রকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষক বজলুর রহমান তার জমি দেখতে খুদিয়াখালী গ্রামের দোপের মাঠে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, চাচাতো ভাই আইজাল হোসেন ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখল করে ভুট্টা রোপণ করছেন। এ সময় বজলুর রহমান বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে বজলুর রহমানের ভাই শাহাজান আলী, দুই ছেলে রকিবুল ও তরিকুল এবং পুত্রবধূ তৃপ্তি খাতুন ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত বজলুর রহমানকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত পাঁচজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রকিবুল ইসলামের বুকে গভীর ক্ষত তৈরি হয়েছে, যা তার ফুসফুসে পর্যন্ত পৌঁছেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

আফজালুল হক/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য