• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

স্ত্রী-ছেলেসহ সাবেক চিফ হুইপ ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিবাউফল (পটুয়াখালী)
২১ অক্টোবর ২০২৫, ১৮:৪০
অ+
অ-
স্ত্রী-ছেলেসহ সাবেক চিফ হুইপ ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি আ স ম ফিরোজ সরকারি দায়িত্ব পালনকালীন জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে আ স ম ফিরোজের মোট আয় পাওয়া যায় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। ব্যয় ব্যতীত সঞ্চয় হয় ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৭৯ টাকা। অথচ তার নামে ও দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকা। ফলে বৈধ আয়ের বাইরে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা, যার উৎসের প্রমাণ তিনি দেখাতে পারেননি।

বিজ্ঞাপন

একই ধারায় তার স্ত্রী দেলোয়ারা সুলতানার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদকের তদন্তে দেখা গেছে, দেলোয়ারা সুলতানা বৈধ আয়ের বাইরে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার মোট বৈধ আয় ৫০ লাখ ১১ হাজার ৫৬৩ টাকা হলেও তার নামে থাকা সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকা।

অন্যদিকে, আ স ম ফিরোজের ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধেও একই আইনে মামলা হয়েছে। দুদক বলছে, তার মোট বৈধ আয় ২ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪১৪ টাকা হলেও তার নামে সম্পদের পরিমাণ ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকা। অর্থাৎ বৈধ আয়ের বাইরে তিনি ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকার সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এ তিনটি মামলা দায়েরের খবর জানাজানি হলে বাউফল ও পটুয়াখালীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম সাগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড