• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
২১ অক্টোবর ২০২৫, ১৮:৪৭
অ+
অ-
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

নাম প্রকাশ না করার অনুরোধে রেলওয়ের একজন ওয়েম্যান জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটির রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।  

এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শাহিনুল আশিক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন