• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
২৪ অক্টোবর ২০২৫, ০০:৩০
অ+
অ-
বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে ৩৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে বুধবার (২৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। যা ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

আরও পড়ুন

সিরাজগঞ্জে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিজ্ঞাপন

এ ছাড়া, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ নব যোগদানকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের জন্য উন্মুক্ত। এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ মোট ৩৩ জন নেতাকর্মী।

অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জামায়াত নেতারা।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর থেকে ৪২৯ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর থেকে ৪২৯ কার্টন সিগারেট জব্দ

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব